ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০ Time View

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে এই ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য কাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়। এতে বলা হয়েছে, এটি আমাদের সামাজিক মূল্যবোধ, আইন এবং ন্যায়সঙ্গত সমাজব্যবস্থার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং জীবন ও মৃত্যুর মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার জনগণকে আশ্বস্ত করে বলছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয় এবং দায়ীদের অবশ্যই তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সব নাগরিককে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতিকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে সরকার।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং

Update Time : ০৬:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫