ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পদ্মা সেতু দিয়ে আগস্টে ঢাকার সঙ্গে মাওয়ার রেল যোগাযোগ শুরু হবে

পদ্মা সেতু দিয়ে আগস্টে ঢাকার সঙ্গে মাওয়ার রেল যোগাযোগ শুরু হবে। এর পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে রেল চলবে ঢাকা টু ভাঙা রুটে। শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

২০২২ সালের জুনে দেশের অন্যতম বড় অবকাঠামো পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। কিন্তু রেলের অবকাঠামো সম্পন্ন না হওয়ায় ট্রেন চলাচল শুরু করতে সময় লেগে যায়। দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাওয়া এই সেতু দিয়ে রেল যোগাযোগ স্থাপন করতে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এরিমধ্যে এপ্রিলের শুরুতে পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়েছে একটি ট্রেন। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাসহ দেশের পূর্ব অংশের প্রবেশদ্বার পদ্মা বহুমুখী সেতু।

এশিয়ান হাইওয়ের একটি রুট বিশেষ করে বেলাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম এই পদ্মা সেতু।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর যেতে পারবেন মানুষ। ইতিমধ্যে ভাঙা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলপথের ৭৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

পদ্মা সেতু দিয়ে আগস্টে ঢাকার সঙ্গে মাওয়ার রেল যোগাযোগ শুরু হবে

Update Time : ০৮:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩