ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘ঈদ মোবারক! সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সব গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

পুরো রমজান মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসব পবিত্র ঈদুল ফিতর। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হয়। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ছেড়েছেন অর্ধকোটি মানুষ।

চারদিকে ছড়িয়ে পড়েছে আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসা। সাধ ও সাধ্যানুযায়ী ঘরে ঘরে রান্না হবে সুজি, সেমাই, পোলাও, কোরমা, পায়েস, পিঠাপুলিসহ নানান ধরনের সুস্বাদু খাবার। ঈদের নামাজ শেষে চলছে শুভেচ্ছা বিনিময়।

Tag :
জনপ্রিয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়

Update Time : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩