ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলের শ্রেণিকক্ষে আগুন, ২৬ শিশু নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলের শ্রেণিকক্ষে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ২৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

গত সাত মাস আগেও নাইজারের রাজধানী নিয়ামেতে এমন একটি দুর্ঘটনায় ২০ শিশু নিহত হয়।

এ ঘটনায় মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর বলেন, দুর্ঘটনায় ২৬ জন শিশু প্রাণ হারিয়েছে এবং ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।

নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। নানা রকম প্রতিকূলতা স্বত্বেও দেশটি খড় ও কাঠের শেড নির্মাণ করে স্কুল ভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করে যাচ্ছে। অনেক সময় শিশুদের মাটিতে বসেই পড়ালেখা করতে দেখা যায়।

প্রায়ই বিভিন্ন স্কুলের শ্রেণিকক্ষ পুড়ে যাওয়ার ঘটনা ঘটছে। সোমবারের ওই অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে মারাদি অঞ্চল।

এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে বলেও জানানো হয়েছে।

Tag :

Update Time : ০৩:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১