ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত

পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন জঙ্গি। বাকি চারজন পুলিশ ও রেঞ্জার্স সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। খবর জিও নিউজের।

স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এরপর টানা প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে রাত পৌনে ১১টার দিকে পুলিশপ্রধানের কার্যালয়টি জঙ্গিমুক্ত ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খবরে বলা হয়েছে, নিরাপত্তারক্ষী বাহিনী অভিযান শুরু করার পর অন্তত তিনজন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছেন। বাকি দুজন অভিযানকালে গুলিতে নিহত হন।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, হামলার সময় পুলিশপ্রধান করাচিতে ছিলেন না।  পুলিশপ্রধানের কার্যালয়ের আশপাশে বেশ কয়েকটি ভবন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা থাকতেন।

নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেন, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে অফিসে প্রবেশ করেছিল।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই হামলায় অন্তত ৮ থেকে ১০ জন অস্ত্রধারী জঙ্গি অংশ নেয়।

এদিকে, পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর মুখপাত্র মোহাম্মদ খোরাসানি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছেন।

এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে জানান, শুধু শোকপ্রকাশ নয়, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত জানুয়ারিতে একই কায়দায় পেশোয়ারের মসজিদে ঢুকে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা, যাতে ৮০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়।

Tag :
জনপ্রিয়

পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত

Update Time : ০৫:০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩