পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে দেশটি বলছে, ভারতের হামলার জবাব দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
অন্যদিকে, ভারত-শাসিত কাশ্মিরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় সেনাবাহিনী সকালে জানিয়েছে, পাকিস্তান ভারত-শাসিত কাশ্মিরের ভিম্বার গলি এলাকায় কামান নিক্ষেপ করেছে।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, তারা ওই অঞ্চলের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছে।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত।
ভারত প্রথমে মিসাইল আক্রমণ চালায়। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে পাকিস্তানও।
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৩৫ জন।
অন্যদিকে, ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত অধিকৃত কাশ্মিরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেন, ভারত-শাসিত কাশ্মিরে তিনজন নিহত হয়েছেন।
ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দু’টির মধ্যে উত্তেজনা শুরু হয়।
আন্তজার্তিক ডেস্ক 



















