ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের টিকিট থাকা সত্ত্বেও খেলা দেখতে পারেননি হাজার হাজার দর্শক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ২৯০ Time View
ভারত-পাকিস্তান ম্যাচের মতো পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দেখতেও দুবাই স্টেডিয়ামে দর্শকদের ঢল নামে। শুক্রবার পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের টিকিট থাকা সত্ত্বেও খেলা দেখতে পারেননি হাজার হাজার দর্শক।
এ কারণে ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ ব্যাপারে তদন্তের নির্দেশও দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল আইসিসি। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছিল। যদিও তা পুরোপুরি কাজে আসেনি। মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি ছিল। টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছিল আগেই।
কিন্তু খেলা শুরুর পর অনেক দর্শক মাঠে ঢোকার চেষ্টা করতে দেখা যায়। টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি অনেকেই। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
পরে আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। মাঠের ভেতরে যারা ছিলেন, তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
টিকিট থাকা সত্ত্বেও দর্শক ভেতরে ঢুকতে না পারায় আমিরাত ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি। ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে, সেদিকেও নজর দেওয়ার কথা জানানো হয়েছে। এজন্য ক্ষমা চেয়েছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই ও আমিরাত ক্রিকেট বোর্ডও।
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের টিকিট থাকা সত্ত্বেও খেলা দেখতে পারেননি হাজার হাজার দর্শক

Update Time : ০৩:৩০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১