ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পাটুরিয়ায় ফেরিডুবি :তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ৩০৯ Time View

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। ​আজ শুক্রবার সকাল ৮টা থেকে উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে এ উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়।

বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বাকি যানবাহন উদ্ধারে সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

এদিকে ২৫০ টন উদ্ধার সক্ষমতার উদ্ধাকরী জাহাজ প্রত্যয় এখনও পাটুরিয়ায় এসে পৌঁছায়নি। ফলে ডুবে যাওয়া ফেরি আমানত শাহও দুই দিনে উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়েছে। আগের দিন বুধবার একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়।

এর আগে ২৭ অক্টোবর (বুধবার) সকালের দিকে যানবাহনসহ ৫ নম্বর ঘাটে আমানত শাহ ফেরিটি নোঙর করে। সেখানে ফেরির তলায় ছিদ্র হয়ে পানি উঠে সেটি কাঁত হয়ে ডুবে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

পাটুরিয়ায় ফেরিডুবি :তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

Update Time : ০৫:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১