ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজকের নামাজের সময়সূচি: ২২ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর

বিশ্বকাপ ২০২৬-এ প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর। নিউজিল্যান্ডের বিপক্ষে এক গোল পিছিয়ে থাকা অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে মোহাম্মদ সালাহর দল।

এই জয়ে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে গেল আফ্রিকার প্রতিনিধিরা।কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য মিসরের জন্য সুখকর ছিল না। ১৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। প্রথমার্ধজুড়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি মিশর।

ফলে ১-০ ব্যবধানে পিছিয়েই বিরতিতে যায় তারা।তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক ভিন্ন মিশর। আক্রমণের তীব্রতা বাড়িয়ে ৫৮ মিনিটে সমতায় ফেরে দলটি। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির দারুণ ক্রসে হেডে জাল খুঁজে নেন মোস্তফা জিকো।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মিসর। ৬৭ মিনিটে দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ জ্বলে ওঠেন। জিকোর সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে মিশরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ৮১ মিনিটে সালাহর আরেকটি নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় ট্রেজেগে। সেই গোলেই নিশ্চিত হয়ে যায় মিশরের জয়।

ম্যাচে এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন সালাহ। অধিনায়কের নেতৃত্বে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করে মিশর। অন্যদিকে প্রথমার্ধে এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নিউজিল্যান্ডকে।

প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর এই জয় মিশরের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে সালাহরা। এখন শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ইতিবাচক ফল পেলেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে।

Tag :

কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে

পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর

Update Time : ০৫:৩২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬