ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

পোশাক শ্রমিকদের টানা বিক্ষোভের মধ্যে কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশে পোশাক শ্রমিকদের টানা বিক্ষোভের মধ্যে কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত বেশ কয়েকদিন যাবৎ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। যার জেরে রাজধানীর মিরপুর, ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ হয়েছে। আজও সকাল ১০টার দিকে গাজীপুরে এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরে পুলিশ শ্রমিকদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলসহ গুলি ছুঁড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

পোশাক শ্রমিকদের টানা বিক্ষোভের মধ্যে কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Update Time : ১১:৫৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩