ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

প্রতিপক্ষ যে শারীরিক পরিশ্রম করছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারিনি, সমন্বয় ঠিক ছিল না: মেসি

আর্জেন্টিনা দলকে শেষ কবে এমন ছন্নছাড়া খেলতে দেখা গেছে, তা হয়তো ভুলতে বসেছিল সমর্থকরা। যদিও কেপ ভার্দের সঙ্গে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে এনেছে দল। কিন্তু ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি মেসি। দলের খেলোয়াড়দের ভেতর সমন্বয়ের অভাব ছিল বলে মনে করেন তিনি।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে মেসি বলেন, ‘আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি। আমাদের লাইনগুলোর মধ্যে অনেক দূরত্ব ছিল। আমরা সমস্যায় পড়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ও ঠিক ছিল না। আর প্রতিপক্ষ যে শারীরিক পরিশ্রম করছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারিনি।’

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর এবং অতিরিক্ত সময়ে গিয়ে নিষ্পত্তি হয়। প্রথমে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। পরে দেরয় দুয়ার্তে সমতা ফেরান।

অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজ আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও কাবরালের দুর্দান্ত গোলে কেপ ভার্দে আবার সমতায় ফেরে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দিনেই বোর্হেসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মেসি দলের লড়াকু মানসিকতার কথা তুলে ধরে বলেন, ‘হ্যাঁ, এই দলটি শেষ পর্যন্ত লড়াই করে যাবে। আজ আমরা সেট-পিস থেকে সুবিধা পেয়েছি, যা আগে হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে ভালো হেডার আছে এবং আজ আমরা সেটা কাজে লাগাতে পেরেছি। ভবিষ্যতেও এটি গুরুত্বপূর্ণ হবে। সুযোগগুলো কাজে লাগানোও খুব জরুরি। এমন টুর্নামেন্টে প্রতিটি সুযোগের মূল্য অনেক।’

এই জয়ের ফলে আর্জেন্টিনা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ জায়গা নিশ্চিত করেছে। আগামী মঙ্গলবার, আটলান্টায় তাদের প্রতিপক্ষ হবে মিসর।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রতিপক্ষ যে শারীরিক পরিশ্রম করছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারিনি, সমন্বয় ঠিক ছিল না: মেসি

Update Time : ০৫:৫৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬