ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

প্রতি ভরিতে সোনার দাম বেড়ে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে

দেশের বাজারে ভরি প্রতি চার হাজার ১৯৯ টাকা বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার (২২ মে) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দামের মধ্যদিয়ে মূল্যবান এই ধাতুটি দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৪৬৫ টাকা হয়েছে। এতো দিন যা ছিলো ৭৮ হাজার ২৬৫ টাকা।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এবং ডলারের দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।

এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই এতো দামে স্বর্ণ বিক্রি হয়নি।

এদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার ২৪ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৭৩২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৩৪ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৮৫৭ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা।

এর আগে ১৮ মে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৪৯ টাকা বাড়ানো হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

প্রতি ভরিতে সোনার দাম বেড়ে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে

Update Time : ০২:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২