ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রথম আলোর ঘটনার সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য ঘটনা মেলানো যাবে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রথম আলোর ঘটনার সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য ঘটনা মেলানো যাবে না। প্রথম আলো স্বাধীনতা দিবসে যা করেছে তা দেশবিরোধী, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র।
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে অংশ নিয়ে আজ শনিবার তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলো যে নিউজ ছাপিয়েছে তা স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। সরাসরি অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।
আইনের অপপ্রয়োগ হয়েছে নওগাঁয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার করে অনেক সাংবাদিক হয়রানি হচ্ছে। এ ব্যাপারে আমরা খুব সচেতন। এ হয়রানি বন্ধে যেখানে যা করতে হচ্ছে তা করা হচ্ছে। কেউ যেন হয়রানি না হয় সেদিকে আমাদের নজর আছে।
বাংলাদেশে সিকিউরিটি আইন নাগরিকদের নিরাপত্তার জন্য করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটির আদলে এ আইন রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের এ আইনের বিধান আপডেট করেছে। তাই যারা (বিদেশি) এ আইন নিয়ে সমালোচনা করছে, তাদের উচিত নিজের দেশের দিকে তাকিয়ে সমালোচনা করার।
সংবাদমাধ্যমের প্রতি সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রতি অনুরোধ প্রথম আলোর সঙ্গে অন্য ঘটনা মেলানো যাবে না।
ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রথম আলোর ঘটনার সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য ঘটনা মেলানো যাবে না: তথ্যমন্ত্রী

Update Time : ০২:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩