ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম রাউন্ডে আর্জেন্টিনার শেষ ম্যাচ আজ, প্রতিপক্ষ পোল্যান্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ২৪৯ Time View

প্রথম রাউন্ডে আর্জেন্টিনার শেষ ম্যাচ আজ, প্রতিপক্ষ পোল্যান্ড। আজ ম্যাচ আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সেরও।

সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি

ছবি: রয়টার্স

ওই ম্যাচে দুই গোল হজম করার পর মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচে বদলে ফেলা হয় তিন ডিফেন্ডারকে। শুধু নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখেন। লেফটব্যাকে আসেন মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল ও সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর খবর, আগামীকালও মন্তিয়েল-মার্তিনেজ-ওতামেন্দি-আকুনিয়া এই চার ডিফেন্ডারের ওপরই আস্থা রাখবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।

মাঝমাঠে প্রথম ম্যাচের একাদশে ছিলেন রদ্রিগো দি পল-লিয়ান্দ্রো পারেদেস-পাপু গোমেজ। পরের ম্যাচে দি পলকে রেখে বদলে ফেলা হয় বাকি দুজনকে। পারেদেস ও গোমেজের জায়গায় আসেন গুইদো রদ্রিগেজ ও আলেক্সিস ম্যাক আলিস্টার। তবে ওই ম্যাচেই গুইদো রদ্রিগেজের বদলি নেমে গোল করেছিলেন এনজো ফার্নান্দেস।

টিওয়াইসি স্পোর্টসের খবর, পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই খেলতে পারেন এনজো ফার্নান্দেস। সে ক্ষেত্রে হয়তো বেঞ্চে বসে ম্যাচ শুরু করবেন গুইদো রদ্রিগেজ। ম্যাক আলিস্টার থাকতে পারেন শুরু থেকেই।

আক্রমণভাগে যথারীতি আনহেল দি মারিয়া-লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজই খেলবেন। তবে মার্তিনেজের বদলি হিসেবে হুলিয়ান আলভারেজ নামতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। গোলবারের নিচে তো যথারীতি দিবু মার্তিনেজ থাকবেনই।

২০২২ বিশ্বকাপ ফুটবল
অস্ট্রেলিয়া-ডেনমার্ক
রাত ৯টা, গাজী টিভি

তিউনিসিয়া-ফ্রান্স
রাত ৯টা, বিটিভি ও টি স্পোর্টস

পোল্যান্ড-আর্জেন্টিনা
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি

আজকের অনান্য খেলা:

১ম বেসরকারি টেস্ট
বাংলাদেশ ‘এ’-ভারত ‘এ’
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় ওয়ানডে
নিউজিল্যান্ড-ভারত
সকাল ৭-৩০ মি., ডিডি স্পোর্টস

৩য় ওয়ানডে
শ্রীলঙ্কা-আফগানিস্তান
বেলা ৩টা, সনি টেন স্পোর্টস ৫

Tag :
জনপ্রিয়

প্রথম রাউন্ডে আর্জেন্টিনার শেষ ম্যাচ আজ, প্রতিপক্ষ পোল্যান্ড

Update Time : ০৩:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২