ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেল ৪টায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ২১৩ Time View

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন।

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা দেন। সোমবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যে বাংলাদেশবিষয়ক এপিপিজির চেয়ার ও রোহিঙ্গা এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসাবিষয়ক ছায়ামন্ত্রী ড. রুশনারা আলীর নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলসহ কয়েকজন সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানের সময় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের পক্ষ ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন।

উভয় দেশে মোট ১৬ দিনের সফর শেষে বুধবার (৪ অক্টোবর) দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেল ৪টায়

Update Time : ০৪:০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩