ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন তামিম। হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই ক্রিকেটপাড়ার মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তামিমের অবসর।

এর আগে, বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ী জানানো সংবাদ সম্মেলনে তামিম বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

কান্নাভেজা কণ্ঠে তামিম সংবাদ সম্মেলনে আরও বলেন, আমি সবসময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।

তামিমের অবসর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

Tag :
জনপ্রিয়

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

Update Time : ১১:১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩