ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ ২৮

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ২৯৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ ২৮ অক্টোবর। ২৮ সেপ্টেম্বর যারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র তাদেরকেই ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ দেয়া হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রথম ডোজ নেওয়া কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে। ক্যাম্পেইনে কাউকেই প্রথম ডোজ দেওয়া হবে না। এটা কেবল দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। আগামী ২৮ অক্টোবর টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর আগামী মাসে অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।
তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। টিকা ও জনবল স্বল্পতায় সেটা কিছুটা সময়সাপেক্ষ হলেও অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ করা গেলে অনেকটা বড় স্বস্তি মিলবে।
এর আগে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাম্পেইনের দুই দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জন। একই সঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আরও ২ লাখ ৮২ হাজার ২০ জন। সবমিলিয়ে ওই দুই দিনে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জন।
Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ ২৮

Update Time : ০৩:৪৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১