ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসপিয়া পাচ্ছেন ঘর, পাচ্ছেন চাকরিও

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ২৭৫ Time View

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হিজলা উপজেলার বাসিন্দা আসপিয়া ইসলাম কাজল পাচ্ছেন ঘর, পাচ্ছেন চাকরিও।

পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বরিশাল জেলায় শারীরিক, লিখিত ও মৌখিকসহ সাত ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হন আসপিয়া। তিনি মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করলেও পুলিশের প্রতিবদনে আসপিয়া ‘ভূমিহীন’ হওয়ায় তার চাকরি অনিশ্চিত হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে প্রতিবাদ জানাতে গত বুধবার বরিশাল পুলিশ লাইন্সের গেটে দীর্ঘক্ষণ বসেছিলেন আসপিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

তবে এখন চাকরি পেতে আর কোনো বাধা নেই আসপিয়ার। আসপিয়া ইসলাম কাজল নিজ জেলা হিজলাতেই জমি ও ঘর পাচ্ছেন। তাও খুবই অল্প সময়ের মধ্যে।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া শুক্রবার সকালে ফোন দেন। তিনি আসপিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে বলে জানান। আসপিয়া যাতে কনস্টেবল পদে চাকরি পেতে পারে সেজন্য সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আসপিয়ার জন্য জমির স্থান নির্ধারণ করতে হিজলার ইউএনওকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি দ্রুত আসপিয়ার জন্য ঘর নির্মাণ সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে ইতোমধ্যে বরিশাল জেলা প্রশাসক আসপিয়ার জন্য ঘর নির্মাণে হিজলা উপজেলা প্রশাসনকে সরকারি জমি খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসপিয়া পাচ্ছেন ঘর, পাচ্ছেন চাকরিও

Update Time : ০২:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১