ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

প্রভাসের সিনেমা ওটিটিতে ৪০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে

ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে ভারতের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা উপহার দেয়া নায়ক প্রভাসের ‘রাধে শ্যাম’। প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সিনেমাটি শিগগিরই অনলাইনে দেখা যাবে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। সেসব খবরে বলা হচ্ছে, ভারতে বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রাখলে সিনেমা হলে ছবি মুক্তির কথা ভুলে যেতে হবে। এমন অবস্থায় ফুলে ফেঁপে উঠছে ওটিটি প্ল্যাটফর্মের ব্যবসা। গত বছরের লকডাউন থেকে শুরু করে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে একাধিক ছবি। এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে ‘বাহুবলী’ তারকার আলোচিত সিনেমা ‘রাধে শ্যাম’।

ছবির প্রযোজকের সঙ্গে আলোচনা শুরু করেছে একটি ওটিটি প্ল্যাটফর্ম। ৪০০ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছে এ ছবির জন্য। এ বিষয়ে মুখ খোলেননি ছবির প্রযোজক।

‘রাধে শ্যাম’ ছবিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। বর্তমান করোনা সংকটের মধ্যে ওটিটি রিলিজের জন্য ৪০০ কোটির অফার নেহাত মন্দ নয়। তাই একেবারে প্রস্তাবটি উড়িয়ে দিতে পারছেন না প্রযোজক। তিনি শিগগিরই তার টিমের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, গত বছর ২৩ অক্টোবর ৪১ বছরের জন্মদিন পালন করেছেন অভিনেতা প্রভাস। জন্মদিনেই প্রকাশ্যে আসে তার আগামী ছবি ‘রাধে শ্যাম’র মোশন পোস্টার। এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেন প্রভাস ও ছবির নির্মাতারাও। ছবিতে তার বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রভাসের সিনেমা ওটিটিতে ৪০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে

Update Time : ০৬:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১