ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

প্রাইমারি স্কুলের ক্লাসের খসড়া রুটিন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ৩৫২ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়েও রোববার থেকে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হতে যাচ্ছে। কবে কোনদিন কোন বিষয়ের ক্লাস নেওয়া হবে সে বিষয়ে একটি খসড়া রুটিন তৈরি করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রুটিনে প্রতিদিন দুই শিফটে দুই শ্রেণির ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। দু’একদিনের মধ্যেই রুটিনটি চূড়ান্ত করে বিদ্যালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

প্রস্তাবিত ক্লাস রুটিনে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্ব রেখে শিক্ষার্থীদের ক্লাসে বসাতে হবে। সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে। এছাড়া শনিবার প্রথম শ্রেণির ক্লাস, রোববার তৃতীয় শ্রেণির, মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির ও বুধবার চতুর্থ শ্রেণির ক্লাস নেওয়া হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ক্লাস শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলবে। আর দ্বিতীয় শিফটে সাড়ে ১২টা থেকে শুরু হয়ে বিকেল সোয়া ৪টায় শেষ হবে।

শিক্ষার্থীদের কবে কোন শ্রেণির ক্লাস নিতে হবে, সে ধরনের একটি নির্দেশনামূলক গাইডলাইন তৈরি করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।। এভাবে রুটিন তৈরি করলে সুশৃঙ্খলভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করেন শিক্ষা সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।

করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া, প্রতিদিন একজন শিক্ষার্থীকে দুটি করে মাস্ক বিতরণ করা, তিন ফুট দূরত্ব বজায় রেখে ক্লাসে বসানো, শরীরের তাপমাত্রা মাপতে থার্মোমিটার ব্যবহার করা, ওয়াশরুম, ক্লাসরুম, খেলার পাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লাসের উপযোগী করতে অধিদফতর থেকে নির্দেশ দেয়া হয়েছে। তবে সব সরকারি বিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি এক না হওয়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ক্লাস রুটিন, ক্লাস রুমে শিক্ষার্থী বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা বলেন, আমরা একটি খসড়া ক্লাস রুটিন তৈরি করেছি। সেটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে সেটি সব বিদ্যালয়ে ও আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

প্রাইমারি স্কুলের ক্লাসের খসড়া রুটিন

Update Time : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১