ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

প্রাথমিকের শিক্ষকদের ২০ মার্চের মধ্যে টিকা নিতে হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ৫৩৮ Time View

আগামী ২০ মার্চের মধ্যে প্রাথমিক স্কুলের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর (ডিপিই)। মঙ্গলবার (৯ মার্চ) ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টকে করোনার টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায় কোভিড-১৯ এর টিকা প্রদানের লক্ষ্যে সুরক্ষা অ্যাপে বয়স নির্বিশেষে সকল শিক্ষকের রেজিস্ট্রেশনের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীকে আগামী ২০ মার্চের মধ্যে কোভিড-১৯ টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিদিন কতজন শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন তা বিকেল ২টার মধ্যে অধিদফতরে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) পর্যন্ত ২ লাখ ১২ হাজার প্রাথমিক শিক্ষক-কর্মচারী করোনার টিকা নিয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

প্রাথমিকের শিক্ষকদের ২০ মার্চের মধ্যে টিকা নিতে হবে

Update Time : ১০:৪৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১