ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক

আকাশী নীল-সাদা জার্সিতে ক্যারিয়ারে শেষ ম্যাচে বিশ্বকাপের শিরোপা জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচালো আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের দুর্দান্ত পারফর্ম করেছেন এলএমটেন। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে ২০১৪ বিশ্বকাপেও তিনি গোল্ডেন বল জিতেছিলেন।

কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচ থেকে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেন এবং ফাইনালসহ পাঁচ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান।

মেসির ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ছিল ফুটবল বিশ্বকাপের ট্রফি। এবার সেই আক্ষেপও ঘুঁচালেন তিনি। ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই দুটি রেকর্ড নিজের করে নেন মেসি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির দখলে। এর আগে সেমিফাইনালে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজের ২৫ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন। আজ তাকে ছাড়িয়ে গেলেন মেসি।

এছাড়া মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড আরেকধাপ এগিয়ে নিলেন। এর আগে ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ডটি ছিল মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কুইজের দখলে। সেমিফাইনালে তাকে ছাড়িয়ে যান মেসি। বিশ্বকাপে এখন অধিনায়ক হিসেবে মেসির ম্যাচ সংখ্যা ১৯টি।

এছাড়াও বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ডে জার্মানি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে একই কাতারে বসলেন ফুটবলের ক্ষুদে জাদুকর। এর আগে জার্মানির মিরোস্লাভ ক্লোসা সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিলেন। আজ মেসি তার পাশে বসলেন।

ফাইনালে মেসি ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনির একটি রেকর্ড নিজের করে নিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক সময় মাঠে থাকার রেকর্ড গড়েন ফুটবলে নক্ষত্র। এর আগে পাওলো মালদিনি সর্বোচ্চ ২ হাজার ২১৭ মিনিট খেলেছিলেন। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মেসি তাকে টপকে খেলেন ২ হাজার ২৪৬ মিনিট।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক

Update Time : ০৭:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২