ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব

ফরিদপুরের ইতিহাসে সবচেয়ে জমজমাট ফুটবল আসর অনুষ্ঠিত হলো

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে আজ শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হলো ফরিদপুরের ইতিহাসে সবচেয়ে জমজমাট ফুটবল আসর। যাতে মোকাবেলা করে ফরিদপুর জেলা দল বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী।

এছাড়া এই ফুটবল আসরের পর সমমনা প্রদান করা হয় সাফ ফুটবলের সেরা গোলরক্ষক বাংলার বাজপাখি খ্যাত আনিসুর রহমান জিকো ও বাংলাদেশ ফুটবলের নতুন আলোকবর্তিকা শেখ মোরসালিনকে ও ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমনকে। এদিন মাঠে হাজারো সমর্থকদের মধ্যে খেলা উপহার দেন দেশের অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব ব্যারিস্টার সুমন।

যদিও তিনি এ খেলায় দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। একই সাথে তার দল ব্যারিস্টার সুমন একাডেমী চমৎকার মাঠে পারফরমেন্স প্রদর্শন করে ।

এদিকে খেলা শুরু হওয়ার বেশ কয়েক ঘন্টা আগে থেকেই দর্শকেরা মাঠে আসতে শুরু করে। অবস্থা এমন পর্যায়ে যায় গ্যালারিতে দর্শকের প্রচুর দর্শক সমাগম হয়। মাঠেও অনেক দর্শক ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকে খেলা উপভোগ করে। আক্রমণ প্রতি আক্রমণ মধ্য দিয়ে চমৎকার একটা খেলা উপহার দেয় দুই দল। সেই সাথে বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করে উভয় দল।

খেলা শেষে সমমনা প্রদান করা হয় বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে।
অনুষ্ঠানে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার এই খেলার উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, রেজাউল করিম, মিনার বিশ্বাস, চতুর্থ রেফারি জহিরুল ইসলাম জিন্নাহ।

Tag :
জনপ্রিয়

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

ফরিদপুরের ইতিহাসে সবচেয়ে জমজমাট ফুটবল আসর অনুষ্ঠিত হলো

Update Time : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩