ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরিদপুর জেলা স্টেডিয়ামে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলন উপলক্ষে খেলোয়ারদের মোট চারটি দলে বিভক্ত করে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি দলে প্রায় ১১০ জন প্রাক্তন ক্রিকেটার অংশগ্রহণ করে।
দীর্ঘদিন পর একসঙ্গে মাঠে নামতে পেরে সাবেক ক্রিকেটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই ফরিদপুর স্টেডিয়াম সাবেক খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাবেক ক্রিকেটারদের পুনর্মিলন, পুরোনো স্মৃতি রোমন্থন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
পুনর্মিলনী’তে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বিভিন্ন লীগে খেলা অভিজ্ঞ খেলোয়াড় এবং ফরিদপুর জেলা দলের সাবেক খেলোয়াড়রা অংশ নেন।
এ সময় সাবেক জাতীয় ক্রিকেটার মোখলেসুর রহমান বাবলু, সাবেক ক্রিকেটার কাজী আসাদ, আইসিসি প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, সাবেক ক্রিকেটার গোলাম নাসিম, সাবেক জাতীয় ক্রিকেটার তালহা জুবায়ের, সাবেক জাতীয় ক্রিকেটার মাহবুব আলম রবিন, জহির উদ্দিন সজল, আশফাক আলী রাহাত, মাহবুবুল আলম নিক্কন, রুবায়েত ফেরদৌস জামি, সায়ফুর রহমান সজিব সহ ১১০ জন সাবেক ক্রিকেটার উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতায় চারটি দল ফরিদপুর ক্রিকেট একাডেমী, তালহা-জুবায়ের একাদশ, এভারগ্রিন একাদশ ও এফকেসিসি ‌একাদশ অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে তালহা-জুবায়ের একাদশ ‌বনাম এফকেসিসি ‌একাদশ। প্রথমে এফকেসিসি একাদশ ২০ ওভারে ৬ উইকেটে ১১২ রান করে ১১৩ রানের টার্গেট দেয়। পরে তালহা জুবায়ের একাদশ ১৭ ওভারে বাস উইকেট এর বিনিময়ে ১১৩ রান করে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের মাঝে পুরস্কার ট্রফি বিতরণ করা হয়। এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট’কে পুরস্কৃত করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত সাবেক জাতীয় ক্রিকেটারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ১২:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬