ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৪:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য  র‌্যালি ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর জেলা বিএনপির আয়োজনে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি  বের করা হয়।  র‌্যালিটি ফরিদপুর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে  পুরো এলাকা।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে র‌্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন, জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ.বি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে.এম জাফর, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু , জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, বোয়ালমারী উপজেলা বিএনপি নেতা শেখ আতিকুল আলী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Tag :

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৪:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬