ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে মধুখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৪৬ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কামালদিয়াস্থ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমানের বাড়ির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ওই বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি আইন তৈরী করতে দাবি করেছিল, আওয়ামী লীগ সরকার তা করেছে। এখন তারা বলে ঐ আইন মানি না। তারা এখন কিরবে তা তারা নিজেই জানে না।

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলেছে’-মন্তব্য করে আব্দুর রহমান বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন একটি কুচক্রীমহল বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে।
তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারের আর পিছনে ফিরে তাকাবার সময় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মো. নাছির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান প্রমুখ ।

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

ফরিদপুরে মধুখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২