ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ফাইজারের করোনা টিকা নেবেন রানি এলিজাবেথ

যুক্তরাজ্যের মেইল অন সানডে পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ৯৪ বছর বয়সী রানি এলিজাবেথ ও তাঁর স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ তাঁদের বয়সের কারণে শুরুতেই টিকা পাচ্ছেন।কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেবেন তারা।

আগামী সপ্তাহ থেকে সেখানে টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিটেনের লোকজনকে টিকা নিয়ে উৎসাহ দেওয়ার জন্য রাজপরিবারের জ্যেষ্ঠ ব্যক্তিরা তাঁদের টিকা দেওয়ার কথা জানাতে পারেন। এতে তথাকথিত টিকাবিরোধীদের মধ্যে উৎসাহ তৈরি হতে পারে।

গত বুধবার ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দেয় যুক্তরাজ্য। এ টিকা কারা পাবেন, তা বয়স ও ঝুঁকির বিষয়টি বিবেচনা করে নির্ধারণ করবেন স্বাস্থ্য কর্মকর্তারা।

বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও তাঁদের দায়িত্বে থাকা কর্মীরা সবার আগে টিকা পাবেন। এর পাশাপাশি ৮০ বছরের বেশি বয়সী মানুষ এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা এ টিকা পাবেন।

এ বিষয়ে অবশ্য বাকিংহাম প্যালেস থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকা গ্রহণে উৎসাহ দিতে ব্রিটেনের উচ্চপর্যায়ের ব্যক্তিরা প্রকাশ্যে টিকা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাজ্য চার কোটি ডোজ টিকার আগাম ফরমাশ দিয়েছে। এর মধ্যে আট লাখ ডোজ টিকা আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হচ্ছে।

ছবি : সংগৃহীত

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফাইজারের করোনা টিকা নেবেন রানি এলিজাবেথ

Update Time : ১০:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০