ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ-কুয়েত লড়াই শুরু

সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ। সেটা হাতে ধরা দেয়ার পর আরও উঁচুতে ওঠার স্বপ্ন নিয়ে কুয়েতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে দুদলের সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

কুয়েতের বিপক্ষে দীর্ঘ ৩৭ বছর পর খেলতে নামল বাংলাদেশ। এ ম্যাচের আগ পর্যন্ত মাত্র দুইবার একে অপরের মুখোমুখি হয়ে বাংলাদেশ ও কুয়েত। দুটিতেই বাংলাদেশের হার।

১৯৭৩ সালে দুই দলের প্রথম সাক্ষাৎ হয় মারদেকাকাপে। কুয়েত ম্যাচটা জিতে নেয় ১-২ ব্যবধানে। কুয়ালালামপুরে হয়েছিল ম্যাচটি। এরপর বাংলাদেশ ও কুয়েতের সাক্ষাৎ ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে। সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিল ০-৪ ব্যবধানে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২। কুয়েত আছে ১৪১তম স্থানে। শক্তিতে এগিয়ে থাকলেও ভালো ফুটবল খেলে তাদের হারাতে আত্মবিশ্বাসী জামাল-তপুরা।

Tag :
জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী

ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ-কুয়েত লড়াই শুরু

Update Time : ১০:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩