ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল স্টেডিয়ামে সমর্থকদের হুড়োহুড়িতে অন্তত নয় জন নিহত

এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে সমর্থকদের হুড়োহুড়িতে অন্তত নয় জন নিহত হয়েছে। এই ঘটনায় কয়েক’শ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। যাদের বয়স ১৮ বছরের বেশি। খবর বিবিসির।

মনুমেন্টাল স্টেডিয়ামে সালভাদোরান লিগে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনার ম্যাচ চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ম্যাচটি স্থগিত করা হয়।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ম্যাচ শুরুর হতেই গেট বন্ধ করা হলে বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। অতিরিক্ত সমর্থকদের চাপে বিপর্যয় ঘটে। কর্মকর্তারা জানান, কিছু সমর্থকদের কাছে জাল টিকিট বিক্রি করা হয়েছে। যার কারণেই এমন ঘটনা ঘটেছে। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানায় তারা।

স্থানীয় মিডিয়ার শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, সমর্থকরা স্টেডিয়ামের প্রবেশপথে ব্যারিকেড নামানোর চেষ্টা করেন।

রেসকিউ কমান্ডো ফার্স্ট এইড গ্রুপের একজন স্বেচ্ছাসেবক সাংবাদিকদের বলেন, ‘এটি সমর্থকদের একটি তুষারপাত (ঢল) ছিলো। যারা স্টেডিয়ামের গেটটি অতিক্রম করে ভেতরে ঢোকে।’

এল সালভাদরের সিভিল প্রোটেকশন থেকে লুইস আলোনসো আমায়া জানান, প্রায় ৫০০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের অনেককেই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি বলেন, আহতদের বেশিরভাগের অবস্থা স্থিতিশীল এবং হাসপাতাল থেকে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

ফুটবল স্টেডিয়ামে সমর্থকদের হুড়োহুড়িতে অন্তত নয় জন নিহত

Update Time : ০৬:৫৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩