ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই: মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৬২৪ Time View
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে, পরিকল্পিতভাবে সেই চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ছাত্রদল আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল-অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এর কারণ, তিনি জাতীয় নেতা, তাই তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কিনা তা জানা নেই। ২০ হাজার নেতাকর্মীকে বিচার বর্হিভূতভাবে হত্যা করা হয়েছে। এতকিছুর পরও বিএনপি মাথা উচু করে দাঁড়িয়েছে। একবারের জন্যও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি।
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, তারা চেষ্টা করছে তাদের পাতা ফাঁদে বিএনপিকে ফেলতে, সেটা হবে না। তারা চেষ্টা করছে বিএনপি যেন তাদের বক্তব্যের পর ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদ করে। কিন্তু তা হবে না।
তিনি বলেন, লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই ঝামেলা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হয়ে তাদের পাতা ফাঁদে পা দেবেন না।
মির্জা ফখরুল বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, ৭১ ও ৯০ এর পর নতুন সম্ভবনার দ্বার খুলে দিয়েছে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু জুলাইয়ের বিজয়ের কৃতিত্ব কার? অনেকে দাবি করছেন তাদের, কিন্তু এই কৃতিত্ব জনগণের, দেশের মানুষের। সবাই নেমে এসেছিলেন, লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।
বিএনপি মহাসচিব বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন, তাদের নাম গেজেটেড হয়নি। এটা বিএনপির শীর্ষ নেতারা দেখবেন। আহতরাও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে, সরকারকে এ বিষয়ে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।
Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই: মির্জা ফখরুল

Update Time : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫