ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান

বঙ্গবাজারে আগুনের সূত্রপাত ওই এলাকার আদর্শ মার্কেট থেকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • ২৫০ Time View

রাজধানীর বঙ্গবাজারে আগুনের সূত্রপাত ওই এলাকার আদর্শ মার্কেট থেকে। পরে দ্রুতগতিতে পাশের মার্কেটগুলোর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের একটি সূত্র এ তথ্য জানায়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে ৯৯৯ থেকে তাদের কাছে কল যায়। তাদের জানানো হয় বঙ্গবাজারে আদর্শ মার্কেটে আগুন লেগেছে। পরে কয়েক মিনিটের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

সূত্র আরও জানায়, প্রথমে ফায়ার সার্ভিস পৌঁছালে মার্কেটে প্রবেশ করতে বাধা ছিল। মার্কেটের চারদিকে যে তালাগুলো লাগানো ছিল সেগুলো ভাঙতে অসুবিধা হয়েছে ফায়ার সার্ভিসের। কারণ তালাগুলো ভেতরে ছিল। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট ১২ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন।

মঙ্গলবার ভোর ৬টায় বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা।

Tag :

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ

বঙ্গবাজারে আগুনের সূত্রপাত ওই এলাকার আদর্শ মার্কেট থেকে

Update Time : ১০:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩