ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ৩১৪ Time View

দেশে তৈরি করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

তিনি বলেছেন, ‘আজকেই বিএমআরসি থেকে মানবদেহে বঙ্গভ্যাক্স ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এখন ক্লিনিক্যাল অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করব আমরা। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেলেই বঙ্গভ্যাক্স মানবদেহে প্রয়োগ শুরু করা হবে।’

দেশে তৈরি এই ভ্যাকসিনটি ডেল্টাসহ করোনাভাইরাসের ১১টি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। ইতোমধ্যে বঙ্গভ্যাক্সের অ্যানিমেল ট্রায়াল সফল হয়েছে। বিএমআরসিতে ট্রায়ালের প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।

গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গভ্যাক্স প্রাকৃতিক বিশুদ্ধ মেসেঞ্জার রাইবোনিউক্লিক এসিড দিয়ে তৈরি। তাই, এটি বেশি নিরাপদ ও কার্যকর। বঙ্গভ্যাক্স এক ডোজের ভ্যাকসিন। এটি অনুমোদন পেলে বিদেশেও এর চাহিদা তৈরি হবে বলেও আশাবাদী তারা।

প্রসঙ্গত, ১৭ জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নীতিগত পরীক্ষার জন্য বিএমআরসির কাছে প্রটোকল জমা দেওয়া হয়। এরপর বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রটোকল জমা দেওয়া হয় ১৭ ফেব্রুয়ারি। এরপর গত ২২ জুন বিএমআরসি মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষা চালানোর অনুমতি দেয়। যদিও এর আগে বানর বা শিম্পাঞ্জির দেহে পরীক্ষা করার শর্ত দেওয়া হয়। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটি বানরের দেহে পরীক্ষা শুরু করে, যা শেষ হয় ২১ অক্টোবর।

Tag :
জনপ্রিয়

বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের অনুমোদন

Update Time : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১