ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শিত

ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করে নয় হাজার ৪০৮ জন। বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজন দেখতে বরিশালের হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়।
আয়োজক সূত্র জানায়, এটি সর্ববৃহৎ মানব লোগো। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরতেই এ আয়োজন।
এ মানব লোগোটি এক হাজার তিনশ ৫০ ফিট দৈর্ঘ্য এবং এক হাজার আটশ ফিট প্রস্থ। মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে দুই হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে। এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোর্ট করা হয়েছে এক হাজার ৯২০ স্কয়ার ফিট জায়গা জুড়ে। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা পিভিসি কাঠের ফ্রেম তুলে ধরে ফুটিয়ে তোলা হয় এ লোগোতে। এছাড়া এ লোগো প্রদর্শনীতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম এবং সিটি কর্পোরেশনের শ্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে।
সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু জানান, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পরিকল্পনায় মানব লোগো প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনটি নিঃসন্দেহে বরিশালবাসীর জন্য গর্বের। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা এই লোগো প্রদর্শনে অংশগ্রহণ করেছে।
তিনি জানান, গত এক মাস ধরে প্রায় দুই হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে লোগো প্রস্তুতিতে দিন-রাত শ্রম দিয়েছেন। এদিকে মানব লোগো প্রদর্শনীর পূর্বে বঙ্গবন্ধু উদ্যানে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শিত

Update Time : ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১