ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধের বিষয়টি সাময়িক: ওমান দূতাবাস

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ২৩৯ Time View

বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। ভিসা প্রদান স্থগিতের কারণ জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত দেশটির দূতাবাস।

শ্রমবাজারে শৃঙ্খলা আনতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধের বিষয়টি সাময়িক। এ সিদ্ধান্ত অন্য দেশগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকায় ওমান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া স্থগিত সংক্রান্ত রয়াল ওমান পুলিশ কর্তৃক জারি করা ঘোষণার বিষয়বস্তুর মূল প্রতিপাদ্য ওমানে বিদেশি শ্রমবাজার সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত সার্বিক সমীক্ষা পর্যালোচনার অংশ বিশেষ। এটি ওমানি শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার একটি প্রয়াস, যা বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে এবং সিদ্ধান্তটি প্রকৃতভাবে একটি সাময়িক পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে যাতে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে চলমান পর্যালোচনার পরিপ্রেক্ষিতে পুনরায় ভিসা দেওয়া কার্যক্রম শুরু করা যায়।

আমরা দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করতে চাই যে, ওমান কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত কোনোভাবে রাজনৈতিক নয়। ওমান বাংলাদেশি প্রবাসীদের অবদানকে অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশের সঙ্গে ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আন্তরিকভাবে মূল্যায়ন করে।

এর আগে, মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেয়া স্থগিত করেছে ওমান। আর এটি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পর্যটক ও ভ্রমণ ভিসায় যেসব বিদেশি ইতোমধ্যে ওমানে এসেছে, তাদের জন্য ভিসা পরিবর্তন কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এ সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যারা ওমানে অবস্থান করছেন, তাদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে।

Tag :
জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধের বিষয়টি সাময়িক: ওমান দূতাবাস

Update Time : ১১:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩