ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

বাংলাদেশের মুকুল রোববার এশিয়া কাপ ফাইনালে আম্পায়ারিং করবেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ২৮৭ Time View

রোববার পাকিস্তান ও শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনাল খেলায় আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। ইতোমধ্যে তিনি চলতি আসরে আম্পায়ারিং করে আলোচিত হয়েছেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে তিনি সবার সুনাম অর্জন করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, ভারত-পাকিস্তানের মধ্যকার দুটি ম্যাচ শতভাগ সাফল্যের সঙ্গে পরিচালনা করার পুরস্কারই পাচ্ছেন মুকুল। পুরস্কার হিসেবেই তাকে ফাইনালের অনফিল্ড আম্পায়ার হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। রোববার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

উল্লেখ্য, মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন। এছাড়া ১৭ বার ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই তার বড় মঞ্চে আম্পায়ারিংয়ের শুরু। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মুখোমুখি দুটি লড়াইয়েই তিনি দারুণ আম্পায়ারিং করেছেন।

Tag :

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

বাংলাদেশের মুকুল রোববার এশিয়া কাপ ফাইনালে আম্পায়ারিং করবেন

Update Time : ০৭:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২