ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • ২৪৮ Time View

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল। মূলত ইনজুরির কারণেই অধিনায়কত্ব ছাড়ার কারণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নাজমুল হাসান পাপন ও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন তিনি।

ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে পারবেন না তামিম। সংবাদ সম্মেলনে বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছি। তাকে আমার অবস্থার কথা জানিয়েছি। ব্রিফিংয়ের শুরুতেই নিজের অবস্থান পরিস্কার করেন তামিম। বলেন, আমার আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল জালাল ভাই, পাপন ভাইয়ের সাথে। আজ থেকে আমি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।

তবে অধিনায়কত্ব ছাড়লেও একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তামিম। এদিকে নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে কৌশলী উত্তর দিয়েছেন বিসিবি প্রধান। পাপন বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।’

অন্যদিকে, এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে তামিমকে দেখা যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছিলেন বাংলাদেশের এই দেশসেরা ওপেনার। যা নিয়ে সম্প্রতি তিনি যুক্তরাজ্যে একজন মেরুদন্ড বিশেষজ্ঞেরও শরণাপন্ন হয়েছিলেন। প্রথমে তার অস্ত্রোপচারের কথা থাকলেও, ৩-৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কায় ইনজেকশন নিয়ে খেলার সিদ্ধান্ত নেন তামিম। যদিও এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তিনি এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল

Update Time : ০৫:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩