ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ২৫২ Time View
তামিম ইকবাল ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করার পর থেকেই জল্পনা-কল্পনা চলছিল কে হতে চলেছে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। অবশেষে সাকিব আল হাসানকেই টাইগারদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কয়েকদিন আগে একবার নতুন অধিনায়ক নিযুক্ত করতে জরুরি সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেদিন আলোচনার পরও ঠিক করা যায়নি টাইগারদের নেতৃত্ব। তবে বিসিবি পরিচালকরা মিলে সেদিন বোর্ড সভাপতির হাতেই নতুন অধিনায়ক নিযুক্ত করার দায়িত্ব তুলে দিয়েছিলেন। এরপর অবশেষে আজ আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপকে সামনে রেখে সাকিবকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন বিসিবি বস।
সাকিব ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। তবে আসন্ন দুই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে অভিজ্ঞ সাকিবের কাঁধেই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
আগে থেকেই বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টির দায়িত্ব দলের পালন করছিলেন সাকিব। এবার ওয়ানডে দলের নেতৃত্বের ভারও পেলেন তিনিই।
Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব

Update Time : ১০:০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩