ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি আহত হয়েছেন; ২৭টি সেলাই দেওয়া হয়েছে

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবার ইনজুরিতে পড়েছেন। এবার অবশ্য চোটটা খেলার মাঠ থেকে আসেনি। আহত হয়েছেন নিজ বাসাতেই। তার বাম পায়ের পেছনের অংশ কেটে গেছে। সেখানে ২৭টি সেলাই দেওয়া হয়েছে।

আজ (শনিবার) নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি। সেখানে কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।

দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসার পর শঙ্কা কেটে যায় তার। এখন তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে মাশরাফির পারিবারিক সূত্র।

এমনিতেই ইনজুরিতে জর্জর মাশরাফির ক্যারিয়ার। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগেও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। যার জন্য টুর্নামেন্টটির প্রথম ম্যাচ খেলতে পারেননি। ঝুঁকি আছে জেনেও খেলা চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি আহত হয়েছেন; ২৭টি সেলাই দেওয়া হয়েছে

Update Time : ০৫:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২