ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে নতুন আলু ও পেঁয়াজের দাম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১৯৯ Time View
বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে নতুন আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কমেছে শীতকালীন সবজির দামও। বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া, তালতলা, পূর্ব নাখালপাড়া ও মহাখালী কাঁচাবাজার  ঘুরে এ চিত্র দেখা গেছে।

গতকাল বাজারে প্রতি কেজি নতুন আলু ৭০ টাকা ও পুরনো আলু ৬০ টাকায় বিক্রি হয়েছে।

তবে কোনো কোনো দোকানে নতুন ও পুরনো আলু একই দামে (৭০ টাকা কেজি) বিক্রি হতে দেখা গেছে।পূর্ব নাখালপাড়ার শিল্পাঞ্চল কাঁচাবাজারের হক স্টোরের ব্যবসায়ী মাসুদুর রহমান বলেন, পুরনো ও নতুন আলু ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আমদানি করা রসুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ২৪০ টাকা হয়েছে। দেশি রসুন ২০ টাকা কমে ২২০ টাকায় চলে এসেছে।শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা যায় এসব বাজারে শিম কেজিতে ২০ টাকা কমে ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধা কপি ৪০ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাকা টমেটো কেজিতে ২০ টাকা কমে ১০০ টাকা, গাজর ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৩০ টাকা, খিরা ৬০ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এসব বাজারে কচুরমুখী ৭০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা কেজি। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। চাল কুমড়া প্রতিটি ৬০ টাকা, ক্যাপসিকাম ৩০০ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা।

বাজারগুলোতে লাল শাকের আঁটি ১০ টাকা।

লাউ শাকের আঁটি ৪০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।  
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে নতুন আলু ও পেঁয়াজের দাম

Update Time : ১১:০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪