সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গর্ব করে বলেছেন, তিনি ২০১৪ সালে তৎকালীন বাদশাহ আবদুল্লাহকে হত্যা করতে পারতেন। সৌদি আরবের এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
আলজাবরি দীর্ঘদিন সৌদি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত ছিলেন। এ ছাড়া তিনি পশ্চিমা সরকারগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার কাজও করতেন। ২০১৭ সালে যুবরাজ হিসেবে মুহাম্মদ বিন সালমানের অভিষেকের পর আলজাবরি দেশ ছেড়ে পালান। তিনি বর্তমানে কানাডায় স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।
সাক্ষাৎকারে আলজাবরি দাবি করেন, গোয়েন্দা সংস্থায় কর্মরত একজন বিশ্বস্ত বন্ধু তাঁকে সতর্ক করে জানান, তাঁর পরিণতি সৌদি সাংবাদিক জামাল খাশোগির মতো হতে পারে। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর খাশোগিকে হত্যা করে লাশ গুম করে ফেলে সৌদি আরব থেকে যাওয়া একটি দল।
সূত্র : এএফপি।
আন্তর্জাতিক ডেস্ক 






















