ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

বিএনপির সঙ্গে সংর্ঘষে পুলিশের মৃত্যু: পল্টন থানায় মামলা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ২৩৬ Time View

রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকালে ডিএমপির পল্টন থানায় মামলাটি দায়ের হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

মামলার আসামি বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার আসামির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে বিএনপি। তবে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেয়ার আগে কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির কর্মীরা। এতে আমিরুল ইসলাম পারভেজ নামে ওই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া সংঘর্ষে পুলিশের ৪০ জনের বেশি সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পরে আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ছাত্রদলের এক নেতা ওই পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এর প্রমাণ রয়েছে।

নিহত পুলিশ সদস্যের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের। তার বাবা সেকান্দর মন্ডল।

জানা গেছে, নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ ২০০৯ সালে পুলিশে যোগ দেন। তারা দুই ভাই। চাকরির সুবাদে পারভেজ পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা ও ভাই থাকেন। ২০১২ সালে তিনি বিয়ে করেন। তাদের ঘরে ৬ বছর বয়সী তানহা ইসলাম নামে এক কন্যা সন্তান রয়েছে।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

বিএনপির সঙ্গে সংর্ঘষে পুলিশের মৃত্যু: পল্টন থানায় মামলা

Update Time : ০৪:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩