ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর আটক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭২ Time View
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে এবং এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়।নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়া এলাকায়। তিনি ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজের একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি অর্থ রয়েছে। ওই টাকা গার্মেন্টস ব্যবসার বলে দাবি করেছেন।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে দাবি করেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছ। তার কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না। এটি ছিল তার ব্যবসায়ীক টাকা।
Tag :
জনপ্রিয়

বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর আটক

Update Time : ০৭:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬