ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসরের ঘোষণাকে বড় ধাক্কা: আইসিসি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ২৪২ Time View

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্যদিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেটে তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের পথচলা। এদিকে তামিম ইকবালের অবসরের ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসরের ঘোষণাকে বড় ধাক্কা বলে অবহিত করেছে আইসিসি।

আইসিসি তামিমের অবসর নিয়ে তাদের বিবৃতিতে লিখেছে, ভারতে আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি বড় ধাক্কা খেয়েছে, অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ইকবাল।

আইসিসি নিজেদের বিবৃতির সঙ্গে ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিমের সেঞ্চুরির ব্যাটিংয়ের ভিডিওটি আপলোড করে।

উল্লেখ্য, ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন ৩৪ বছর বয়সী তামিম। গত এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এখনও ওয়ানডেতে তামিমের উত্তরসূরি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Tag :
জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী

বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসরের ঘোষণাকে বড় ধাক্কা: আইসিসি

Update Time : ০১:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩