ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ ঢাকায় এসেছেন

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এসেছেন বাংলাদেশে। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। সোমবার (৩ জুলাই) ভোর ৫ টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। হল্যান্ডের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে ভোরে ঢাকা নামেন তিনি। সব মিলিয়ে তার ভ্রমণ ঘণ্টা ৩০ এর বেশি। তবে বাংলাদেশের সাধারণ আর্জেন্টিনা ভক্তদের সঙ্গে মার্টিনেজের দেখা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

জানা গেছে, ঢাকায় মার্টিনেজ তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের।

মধ্যাহ্ন ভোজ শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সূচিও রয়েছে মার্টিনেজের সফরসূচিতে। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

এর আগে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত  বলেন, ‘ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরে পৌনে এক ঘণ্টার জন্য যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছে সেই প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।’

Tag :
জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ ঢাকায় এসেছেন

Update Time : ০২:৩৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩