ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ২৪৭ Time View

আঙুলের ইনজুরিতে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বাঁহাতি এই তারকা অলরাউন্ডার।

মঙ্গলবার বিসিবি থেকে জানানো হয়, আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের। এদিকে বিসিবি থেকে জানানো হয়েছে, দল পরের ম্যাচের জন্য পুনেতে গেলেও সাকিব আজই ঢাকায় ফিরছেন।

বিশ্বকাপের মাঝেও ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার কারণে ভারতের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে ছিলেন টাইগার অধিনায়ক। এবারের ইনজুরির ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের আর একটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে টাইমড আউট কাণ্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে যা লঙ্কানদের বিপক্ষে প্রথম জয় ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

Update Time : ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩