ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে ২০২১ সালে ৪৬ সাংবাদিক নিহত: আরএসএফ

এ বছর বিশ্বজুড়ে ৪৬ সাংবাদিক নিহত হয়েছেন, বন্দি করা হয়েছে ৪৮৮ সাংবাদিককে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর ডয়চে ভেলের।

আরএসএফ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে ৪৮৮ জন সাংবাদিক জেলে ছিলেন- যা ১৯৯৫ সালে গণনা শুরুর পর সর্বোচ্চ ৷ মিয়ানমার, বেলারুশ ও হংকংয়ে গণমাধ্যমের ওপর হামলার কারণে এত সংখ্যক সাংবাদিক গ্রেফতার হয়েছেন।

অপরদিকে, ২০২১ সালে ৪৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যা গণনা শুরুর পর সবচেয়ে কম ৷

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থা আরএসএফ বলছে, ২০২১ সালে ৬০ জন নারী সাংবাদিক আটক হয়েছেন ৷ এটিও একটি রেকর্ড।

সবচেয়ে বেশি সাংবাদিক আটক করেছে চীন ৷ আরএসএফ এর হিসেবে সংখ্যাটি ১২৭। এর পরেই আছে মিয়ানমার (৫৩), ভিয়েতনাম (৪৩), বেলারুশ (৩২) ও সৌদি আরব (৩১)৷

২০২১ সালে মেক্সিকোতে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন ৷ এর পরে আছে আফগানিস্তান (৬), ইয়েমেন (৪) ও ভারত (৪)৷

Tag :

বিশ্বজুড়ে ২০২১ সালে ৪৬ সাংবাদিক নিহত: আরএসএফ

Update Time : ১২:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১