ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

বিশ্বের মধ্যে সেরা ৫০ এশিয়ান তারকার তালিকার শীর্ষে শাহরুখ খান

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ২৫৫ Time View

বিশ্বের মধ্যে সেরা ৫০ এশিয়ান তারকার তালিকার শীর্ষে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। আর এই সাফল্যের সঙ্গে সঙ্গেই কিং খানের খ্যাতির মুকুটে একটি নতুন পালক যোগ হয়ে গেল। শুক্রবার (১৫ ডিসেম্বর) প্রকাশ্যে আনা হয়েছে এই তালিকা। দক্ষিণ এশিয়ার এই সেরা ৫০ তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক পত্রিকা ‘ইস্টার্ন আই’। ৫০ তারকার এ তালিকার ২৬ জনই ভারতীয় শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী। বেশ কয়েকজন পাকিস্তানি তারকা এ তালিকায় থাকলেও, বাংলাদেশি কোনো তারকার নাম নেই।

ইস্টার্ন আইয়ের বিনোদন সম্পাদক আসজাদ নাজির দক্ষিণ এশিয়ার সেরা ৫০ তারকার তালিকা প্রস্তুত করেছেন। এ তালিকার শীর্ষে শাহরুখ খানকে রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আধুনিক যুগে কিং খানই প্রথম নেতৃত্বস্থানীয় ব্যক্তি হতে যাচ্ছেন, যে একই বছর তিনটি ব্লকবাস্টার বলিউড সিনেমা উপহার দিতে যাচ্ছেন। তিনি বড় অংশের দর্শকদের হলমুখী করেছেন পড়ে যাওয়া একটি ইন্ডাস্ট্রিকে প্রাণ দিয়েছেন। বিশ্ববাসীকে মনে করিয়ে দিয়েছেন, বলিউড কি করতে পারে।

বিনোদন দুনিয়ার শিল্পীদের নানা দিক বিবেচনা করে এ তালিকা চূড়ান্ত করা হয়। যেসব তারকারা নিজ দেশের সীমানা অতিক্রম করে নিজের কাজ দ্বারা বিশ্বব্যাপী অনুপ্রেরণা দিয়ে থাকেন, সেসব কাজকে বিচার করে এ তালিকা প্রস্তুত করা হয়। তা ছাড়াও পাঠক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতামতকে বিবেচনায় নেওয়া হয়ে থাকে।

চলুন জেনে নিই, এ তালিকার শীর্ষ ১০ ভারতীয় তারকার নাম। প্রথমে রয়েছেন শাহরুখ খান, দ্বিতীয় অবস্থানে আলিয়া ভাট, তৃতীয় অবস্থানে প্রিয়াঙ্কা চোপড়া, চতুর্থ অবস্থানে দিলজিৎ দোসাঞ্জে, পঞ্চম অবস্থানে রণবীর কাপুর, ৬ষ্ঠ অবস্থানে শ্রেয়া ঘোষাল, সপ্তম অবস্থানে থালাপাতি বিজয়, অষ্টম অবস্থানে তেজশ্বরী প্রকাশ, নবম অবস্থানে অরিজিৎ সিং, দশম অবস্থানে রুপালি গাঙ্গুলি। সূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বের মধ্যে সেরা ৫০ এশিয়ান তারকার তালিকার শীর্ষে শাহরুখ খান

Update Time : ১১:০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩