ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা; ফোর্বসের প্রতিবেদন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ২৩৯ Time View

মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস-এর চলতি বছর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর এই তালিকায় তিনি ৪২তম অবস্থানে ছিলেন। এবারের তালিকায় ছয়টি শ্রেণির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে নাম রয়েছে শেখ হাসিনার।

গত বছরের মতো এবারও তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। ফোর্বস-এর এবারের তালিকায় রাজনীতি ও নীতি শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। তাদের মধ্যে নবম স্থানে রয়েছেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফোর্বস লিখেছে, শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসেও সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী তিনি। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

ফোর্বস আরও লিখেছে, আগামী জানুয়ারিতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জয় পেলে পঞ্চম মেয়াদে (টানা চতুর্থ মেয়াদ) ক্ষমতায় বসতে পারেন শেখ হাসিনা।

ফোর্বস-এর এবারের তালিকায় শীর্ষে থাকা ইসির প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চতুর্থ স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পঞ্চম স্থানে মার্কিন তারকা টেইলর সুইফটের নাম রয়েছে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারের তালিকায় ৩২তম অবস্থানে রয়েছেন। তিনিসহ ভারতের চারজন নারী এই তালিকায় জায়গা পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস ২০০৪ সাল থেকে বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে আসছে। তালিকা করার ক্ষেত্রে অর্থ, গণমাধ্যম, প্রভাব এবং প্রভাবের ক্ষেত্র—এই চার বিষয় বিবেচনায় নেয় তারা।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা; ফোর্বসের প্রতিবেদন

Update Time : ১০:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩