ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় একদিনে প্রায় ৬ হাজার মৃত্যু

করোনা ভাইরাসটিতে এখন পর্যন্ত ১২ কোটি ৩৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন প্রায় ১০ কোটি। এছাড়া গত একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৫০৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৪ জন।

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৪৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২১ হাজার ৭৬৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৫ হাজার ৩১৪ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ২৩৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯৪ হাজার ১১৫ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৭১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।

Tag :

বিশ্বে করোনায় একদিনে প্রায় ৬ হাজার মৃত্যু

Update Time : ০৭:২২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১