মহামারি করোনাভাইরাসের কবলে নাকাল বিশ্ববাসী। দিন দিন বেড়েই চলেছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত একদিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও ১৩ সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। একইসময় আক্রান্ত হয়েছে সাড়ে ৭ লাখের বেশি মানুষ।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৭ জন। মোট আক্রান্ত ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৯৮ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৪১৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৬৭ জন।
সর্বশেষ গত একদিনে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩১৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৬ হাজার মানুষ।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৮০ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন ।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।
ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন এবং মারা গেছে তিন লাখ ৫১ হাজার ৪৬৯ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন এবং মারা গেছে এক লাখ ৬৯ হাজার ৩০৫ জন।
বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। কিন্তু লকডাউনে মানুষের ঘরের বাইরে বের হবার প্রবণতা ঠেকাতে যাচ্ছে না।
আন্তজার্তিক ডেস্ক 






















